মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের নেতৃত্ব র‌্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, সর্বত্র সংযম পালনের জন্য আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর কর্মকর্তা-কর্মচারীসহ মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com