



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট বৃটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।
আলোচনাকালে ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট।

Posted ১০:৪৪ পিএম | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


