মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘হেঁটে হেঁটে লালাখাল’ ওয়াকাথন বিজয়ী ১১ জন পুরস্কৃত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   278 বার পঠিত

‘হেঁটে হেঁটে লালাখাল’ ওয়াকাথন বিজয়ী ১১ জন পুরস্কৃত

লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ ‘হেঁটে হেঁটে লালাখাল’ শ্লোগানে সিলেট থেকে পায়ে হেঁটে ৩৮ কি.মি. পথ অতিক্রম করে বিজয়ী ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

স্বাস্থ্য সচেতনতা আর সক্রিয় জীবনের বার্তা ছড়িয়ে দিতে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে – ‘চলো হাঁটি: হেঁটে হেঁটে’ লালাখাল কর্মসূচি গত শনিবার (৩০ ডিসেম্বর) আয়োজন করা হয়। শুক্রবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ।পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন, ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা), মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড. মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মো. আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড. মাসুদ রানা, ইমরান চৌধুরী, সয়েফ রব, আমিনুল ইসলাম, মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম, আহমদ হোসেন, জালাল আহমদ, মাসুক আহমদ, খলিলুর রহমান ফয়সল, লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ ও সিহাব চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com