



অনলাইন ডেস্ক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 210 বার পঠিত

ব্রিটেন প্রবাসী কবি ও কথাসাহিত্যিক এবং ত্রৈমাসিক শব্দকথা’র প্রধান সম্পাদক আয়েশা আহমেদ-কে কথা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ও স্বদেশ আগমন উপলক্ষে সিলেটে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে প্রবাসী কথাসাহিত্যিক জাস্টিজ আয়েশা আহমেদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সোহাগ সাহিত্য গোষ্ঠি। সংবর্ধনা সভায় সংগঠনের উপদেষ্টা সৈয়দ রেজাউলের সভাপতিত্বে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন হাফিজ নোমান হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবির আহমদ চৌধুরী, আহমদ আল কবির, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), সমাজসেবী ফরিদ উদ্দিন, সাহিত্যিক মতিউর রহমান, কলামিস্ট আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. মোস্তফা আহমেদ মোস্তাক এবং প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বক্তব্য রাখেন। তারা বলেন, কথা সাহিত্যিক আয়েশা আহমেদ সাধারণ একজন মহিলা নন, তিনি শুধু ঘর কন্যা হয়েই জীবন কাটাননি। সাহিত্য-সংস্কৃতি চর্চায় তিনি অমর কথা সাহিত্য রচনা করে নিজে কিংবদন্তি লেখক, ঔপন্যাসিক হিসেবে পরিচিত পেয়েছেন। তার এই কর্ম নিয়ে পরবর্তী প্রজন্ম গর্ব করবে, গবেষণা করবে এবং তার সৃষ্টিকে জনসম্মুখে তুলে ধরবে যুগের পর যুগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডেইলি ট্রাইব্যুনালের ব্যুরো চীফ এ এম এন জামান চৌধুরী, হবিগঞ্জ শব্দ কথা প্রকাশনীর কর্ণধার মনসুর আহমদ, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক আখতারুজ্জামান সুমন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের উপদেষ্টা ও মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেটের প্রিন্সিপাল ড. এম শহীদুল ইসলাম, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা খাতুন। কবি আয়েশা আহমেদ এর কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন কবি ও বাচিক শিল্পী পপি রশিদ, শাম্মি নাজ সিদ্দিকী, কবি কোবাদ আহমদ চৌধুরী, শাহানা মমতাজ, আলেয়া রহমান, কামরুল হোসেন ও মনজুর হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর, রাজিয়া সুলতানা পুষ্পিতা ও মিফতাহুল জান্নাত প্রমুখ। অনুষ্ঠান শেষে তরুণ সাহিত্যকর্মী আব্দুস সামাদ এর সঞ্চালনায় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ তথা হবিগঞ্জের আলোকিত সন্তান সংবর্ধিত অতিথি আয়েশা আহমেদ-কে সংবর্ধনা ক্রেস্ট, ঐতিহ্যবাহী শিতলপাটি, মনিপুরী শাড়ি, সংগঠনের উত্তরীয় প্রদান করা হয়। এরপূর্বে তার ১০টি প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সংবর্ধনার জবাবে আয়েশা আহমেদ বলেন, “আজকের সংবর্ধনা অনুষ্ঠান আমার লেখালেখির জীবনের শ্রেষ্ঠ উপহার। এতো গুণীজন এত বড়-বড় লেখক বুদ্ধিজীবীদের ভিড়ে আমাকে খুবই গর্বিত মনে হচ্ছে। আমার জীবনের না পাওয়া যাতনা থেকে উত্তরণ হলো। আমার এই বয়সে চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে দায় শেষ করতে চাই না। আপনারা আমার মনের মনিকুঠায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।”
কবি ও কথাসাহিত্যিক সৈয়দা আয়েশা সিদ্দিকা আহমেদ ১৯৫৩ সালের ২৩ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সেই তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সপ্তম শ্রেণিতে অধ্যয়ন কালীন “আজাদ পত্রিকায়” তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর তিনি আজাদ, বেগম, ললনা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তিনি ব্রিটেনের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। কবিতা আর উপন্যাস মিলিয়ে গ্রন্থাকারে এ যাবত তাঁর ৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে- (১) তৃষিত অরুনিমা (কবিতা), (২) শেষ বিকেলের কবিতা (কবিতা), (৩) জ্যোৎস্নায় বাজে সুর (কবিতা), (৪) এ টাচ অব ডাস্ক (ইংরেজি কবিতা), (৫) পায়ে পায়ে প্রহর (উপন্যাস), (৬) পৃথিবী রং বদলায় (উপন্যাস), (৭) সায়ন্তের গোধূলি (উপন্যাস) এবং (৮) চলতে চলতে (উপন্যাস)।

Posted ১০:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


