



আমতলী (বরগুনা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

বরগুনার আমলেীতে ইসপাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ,আমতলী আই সার্জারি সেন্টারের আয়োজনে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায়, কমিউনিটি লিডার এব্ং প্রান্তিক লিডার ও প্রান্তিক নারী – পুরুষ নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ,আমতলী আই সেন্টারের কনসালট্যান্ট ইন চার্জ ডা: খান এ সায়েম । কর্মশালায় উপস্থিত ছিলেন , আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাড, শাহাবুদ্দিন পানন্না , আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম , সাংবাদিক জাকির হোসেন , প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা: বেবী নাজনীন ,আউটরিচ ম্যানেজার মো: সাইফুল ইসলাম , প্রধান শিক্ষক মো: শাহ আলম কবির ,মোয়জ্জেম হোসেন , গাজী গোলাম ফারুক , মাহাবুবুর রহমান, আওলাদ হোসেন (প্রমুখ) । দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বরিশাল ভিশন :২০৩০ ইনক্লসিভ অ্যান্ড এলিমিনেশন অব ক্যাটারাক্ট ব্যাকলক প্রজেক্ট এর আওতায় বরগুনা জেলাকে ছানিমুক্ত করার লক্ষ্যে কার্য্ক্রম চলমান রয়েছে। ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট আমতলী আই সেন্টরের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যেগের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্মশালায় জানানো হয় ।

Posted ৯:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


