বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৯ লক্ষ টাকার চেক বিতরণ 

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

কালিয়াকৈরে জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৯ লক্ষ টাকার চেক বিতরণ 

গাজীপুরের কালিয়াকৈরে জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ৫৪ জনকে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে|

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পরিষদের দরিদ্র তহবিল থেকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়| জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন|

কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বয়স্ক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বাবদ ৩৭ জন পুরুষ ও ১৭ জন মহিলা সহ ৫৪ জনকে ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন| এসব আর্থিক অনুদানের মধ্যে রয়েছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা| অনুষ্ঠানে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী শিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

Facebook Comments Box

Posted ৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com