



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | 52 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে টানা প্রবল দু’ঘণ্টার বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা -পল্লী বিদ্যুৎ ও পৌরসভার তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে| ফ্লোরে পানি জমে থাকায় দুদিন যাবত অর্ধশতাধিক কলকারখানা বন্ধ রয়েছে|ফলে উৎপাদনে মারাত্মক ব্যাহত হচ্ছে|
মঙ্গলবার (১৬ মঙ্গলবার) টানা দু’ঘণ্টার প্রবল বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকা এবং পৌরসভার বিশ্বাস পাড়া, হাবিবপুর, হরিনাটি সহ পার্শ্ববর্তী এলাকায় জলবদ্ধতায় দুদিন যাবত ভুক্তিভোগীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে| পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে শিল্পাঞ্চল এলাকায় অপরিকল্পিতভাবে বাসা বাড়ি, হাউজিং প্রকল্প ও বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে| প্রয়োজনীয় রাস্তা, পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা, যেখানে সেখানে ময়লার বাঘার ও পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং অবহেলার কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার মূল কারণ বলে পৌরবাসী জানান|

৫ আগস্ট ২০২৪ পর থেকে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্তি হওয়ার পর কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন| আষাঢ় মাসে ভরা বৃষ্টির মৌসুম| এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় জলাবদ্ধতায় প্রায় ২ লক্ষাধিক নাগরিকের সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে| সকালে আগাম প্রস্তুতির অভাব, গুরুত্বপূর্ণ এলাকার পানি নিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ না করা, যত্রতত্র ময়লার স্তুপ করে রাখা, প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা গ্রহণ না করা, দায়িত্বপ্রাপ্তদের খামখেয়ালী ও উদাসীনতার ফলে পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে|
বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি, যানবাহনের ধীরগতি|মহাসড়কে হরিণ হাটি এলাকায় জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে| এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি| তলিয়ে গেছে শাখা সড়কগুলো| পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবছাতার সৃষ্টি হয়েছে| টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে পৌরসভার ৭.৮ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটু পানির সৃষ্টি হয়| এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে|বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বাসা বাড়িতে পানি বন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে|
গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন| কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না| ট্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে| সবাইকে সচেতন হতে হবে| পানি নিষ্কাশনে কাজ চলছে|

Posted ৭:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


