



সুনামগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

মাওঃ শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, সাবেক এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এর কেন্দ্রীয় নায়েবে আমীর,
লন্ডন সফর উপলক্ষে সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, উপজেলা সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদের পরিচনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাবেক এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক, নোয়াখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই দুলন, বিকেএম নেতা মাওলানা লুলু রহমান, হাফিজ জুনাইদ কবির, হাফিজ রায়হান আহমদ, হাফিজ নুরুল আমীন,হাফিজ হোসাইন আহমদ প্রমূখ।
সভায় বিকেএম এর কার্যক্রম প্রতিটি ঘরে ঘরে পৌছাতে সাংগঠনিক কাজ দূর্বারগতি এগিয়ে নেয়ার জন্য সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ব আহবান জানান।
আলোচনা সভা শেষে সাবেক এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এর কেন্দ্রীয় নায়েবে আমীর লন্ডন সফর উপলক্ষে
মাওঃ শাহীনুর পাশা চৌধুরী এডভোকেটকে উপজেলা শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Posted ৮:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


