বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ

আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত ১,২২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় আমতলী উপজেলার লোকজ রিসোর্স সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি আমতলীর কর্মকর্তা, এনএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, তাদের জীবন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খাতা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহিত হবে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী হবে।”
অনুষ্ঠানের শেষে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে অংশগ্রহণকারী ১,২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

Facebook Comments Box

Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com