



অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 282 বার পঠিত

ছবি : সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের নবনিযুক্ত মহাপরিচালক নবম বিসিএস (তথ্য) ক্যাডারের সদস্য মো. ছালাহ্ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে দেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বেতারের সদর দপ্তরে মহাপরিচালকের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নবম বিসিএস (তথ্য) ক্যাডারের সদস্য বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড. মির শাহ আলম, ১৩তম ব্যাচের সদস্য বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ ও একই ব্যাচের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, ১৫তম ব্যাচের পরিচালক (সংগীত) মো. ফখরুল আলম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু) ও শেখ আরিফুল ইসলাম। বেতারের মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ড. মির শাহ আলম ও দিদারুল ইকবাল। ক্লাবের সকল ইউনিটের পক্ষ থেকে বেতার মহাপরিচালককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্যবৃন্দ বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা, বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি সহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক কাজে ভূমিকা রাখছে।

Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


