



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 223 বার পঠিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট ও লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ও নগরীর উপকন্ঠের লাক্কাতুরা চা বাগানে অবস্থিত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের নবনির্বাচিত সভাপতি মো. ময়নুল হক এর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, শাহপরান ইউনিটের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI) ও সিলেট অ্যামেচার রেডিও এসোসিয়েশনের সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES)। অপরদিকে স্কুল শিক্ষার্থীদের নিয়ে লাক্কাতুরা চা বাগানের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, সদস্য অষ্টমী লোহার, শিক্ষার্থী স্পর্শ দাস, ঋতিক দাস, নিশিতা লোহার, অজান্তা লোহার, বকুল বাক্তি, রাহুল দাস, দিয়া দাস, অম্রিতা দাস, নিশান দাস প্রমুখ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে একটি নতুন মানচিত্র, নতুন দেশ, বাংলাদেশ। বিজয়ের এই দিনে একাত্তরের সব বীর মুক্তিযোদ্ধাকে আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস।

Posted ১০:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


