মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট বেতার ‘শ্রোতাক্লাবের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   339 বার পঠিত

সিলেট বেতার ‘শ্রোতাক্লাবের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বেতার সিলেটের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় ‘শ্রোতাক্লাবের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিলেট মিরের ময়দানে অবস্থিত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. গৌরী রানী দাস এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ।

 

 

সেমিনারে সিলেট বেতার অঞ্চলের নিবন্ধিত শ্রোতাক্লাবের প্রতিনিধিদের মধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. ময়নুল হক এবং সদস্য শামীম বিল্লাহ সহ অন্যান্য শ্রোতাক্লাবের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এবং বাংলাদেশ বেতার, সিলেট থেকে প্রচারিত “মা ও শিশু” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন-ইন অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী শ্রোতাক্লাব প্রতিনিধিদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এতে লটারির মাধ্যমে একমাত্র পুরস্কারটি লাভ করেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক। তার হাতে পুরস্কার হিসেবে লাইফলাইন এনার্জির তৈরী একটি উন্নমানের মাল্টি ব্যান্ড “প্রাইম সোলার রেডিও সেট” তুলে দেন প্রধান অতিথি সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান। সেমিনারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের নেতৃবৃন্দের সফল অংশগ্রহণসহ রেডিও পুরস্কার লাভ করায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড. মির শাহ আলম, ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য লাবীব ইকবাল প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com