শিরোনাম >>
শিরোনাম >>

ভিওভি’র ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শিশুরা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   390 বার পঠিত

ভিওভি’র ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শিশুরা

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্প্রচার ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) এর ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু প্রতিনিধিরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট শাহপরান গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু সদস্য লাবীব ইকবাল।

এসময় উপস্থিত ছিল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের শিশু সদস্য মো. ফাহাদ হক, মো. ফরহাদ হক, নার্গিস জাহান ইমা, মাহফুজুর রহমান, ইশরাকা অজিহা রাকা, ফাইজা তাবাসসুম (কনক), মেহজাবিন সুলতানা সারা ও মো. মুসা প্রমুখ।

অনুষ্ঠানে শিশু বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভয়েস অব ভিয়েতনামের সকল কর্মকর্তা-কর্মী, কলাকুশলী এবং শ্রোতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এছাড়া তারা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় যেসব মানুষ মারা গেছে, আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে তাদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করে। তাছাড়া ভিয়েতনাম যাতে এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে পারে তার জন্য প্রার্থনা করে। পরে শিশুরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

Posted ১০:৫৩ পিএম | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com