



অনলাইন ডেস্ক | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 402 বার পঠিত

জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সিলেট শাহপরান ইউনিটের ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর শাহপরান বাহুবল আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার (৩৪ নং ওয়ার্ড) মো. জয়নাল আবেদীন এবং সবেক মহিলা কমিশনার (৩১-৩২ ও ৩৩ নং ওয়ার্ড) সাজেদা বেগম। সভায় ক্লাবের তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ময়নুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আফজল চৌধুরী। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ আব্দুল বারী, যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সালাহউদ্দিন আহমদ, শাহরিয়া আহমদ শাহী, মো. আফতাব উজজামান চৌধুরী, এম নাঈমুল হক চৌধুরী, আবির দে, সুইটি দেব এবং ফাহাদ হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. আব্দুছ ছামাদ, মো. আব্দুছ ছবুর চৌধুরী এবং কবির আহমদ তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, ক্লাবের নতুন সদস্য ফাতেহা জান্নাত ফাহি, ফরহাদ হক, সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, সদস্য সমিত গঞ্জু ও বিকাশ রঞ্জন দাশ, খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, মোছা. রহিমা আক্তার মিনা, আব্দুল্লাহ আল মামুন, রেজওয়ানুল ইসলাম, সৈয়দ কাওসার আহমদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রীয় ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল তার বক্তব্যে বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান ইউনিটের তৃতীয় মেয়াদের নতুন কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রীয় সম্প্রচার বাংলাদেশ বেতার, বিবিন্ন আন্তর্জাতিক রেডিও অনুষ্ঠান শোনার পাশাপাশি প্রচারিত অনুষ্ঠানের মান পর্যালোচনা করে কিংবা ভুল-ত্রুটি নিয়ে চিঠি/ই-মেইল লিখে/এসএমএস-ফোন করে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে গঠনমূলক মতামত ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন। বেতার অনুষ্ঠানের মানোন্নয়নসহ সময়োপযোগী নতুন অনুষ্ঠান তৈরীতেও মতামত ও পরামর্শ দিবেন। এছাড়া বেতারের প্রচার-প্রসার এবং সমাজে মানবিক কাজ করে যাবেন। ক্লাবের সকলে মিলে বেতার ও শ্রোতাদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন এটা সকলের প্রতি প্রত্যাশা। তিনি আরো বলেন, বিভিন্ন অনুষ্ঠান ও ক্যাম্পেইনের মাধ্যমে বেতারের শ্রোতা সংখ্যা বাড়াতে হবে এবং বেতার শুনতে নতুনদের উৎসাহিত করতে হবে। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে তাদেরকে সুস্থ সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে তবে একটি ভালো সমাজ গঠিত হবে।” সভা শেষে উপস্থিত সকলে সার্ক শাহপরান ইউনিটের ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Posted ১০:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


