



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী| এই বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা|
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করেন দলের আমির ডা. শফিকুর রহমান|
এ সময় তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম| দুটি ভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছিল| কিন্তু তারা একটি শপথ নিলেন, আরেকটি নিলেন না| গণভোটকে তারা অ¯^ীকার করলেন| রাজনৈতিক ব্যক্তিরা যদি এভাবেই জনগণকে ধোঁকা দেয় তাহলে রাজনৈতিক দলের ওপর মানুষের আস্থা থাকবে কীভাবে?
জামায়াতের আমির বলেন, দুই-তৃতীয়াংশের জোরে সরকার আমাদের দাবি অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে| গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল কোথাও নেই| এবারই প্রথম বিপত্তি ঘটলো| আমরা যে আশঙ্কা করেছিলাম, এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে| আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবাদিক সমস্ত জায়গায় আজকে রাজনৈতিক হস্তক্ষেপ স্পষ্ট| সমাজের অপরাধী লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেয়া হচ্ছে|
তিনি বলেন, আমরা বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না, এই বাজেট ১৮ বা ২০ কোটি মানুষের| আমরা যে প্রস্তাবনা জনগণের সামনে পেশ করবো এটার শর্ত আছে| সততা, ¯^চ্ছতা আর জবাবদিহিতা থাকলে এটা অর্জন করা সম্ভব| কিন্তু সততা, ¯^চ্ছতা, জবাবদিহিতা আর একাউন্টটিবিলিটি না থাকলে যে বাজেট সরকার দেবে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না|
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের ফ্রিস্কাল ইয়ার জুলাই টু জুন| জুন মাস সাধারণত দেশ বর্ষা-খরা-সাইক্লোনে আক্রান্ত হয়| আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের দুই মাসে তাড়াহুড়ো করা বাস্তবায়নের চেষ্টা করা হয়| এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণ লুটপাট| এর সুফল জনগণ পায় না| আমরা সংসদে প্রস্তাব দেব, আমাদের ফ্রিস্কাল ইয়ার ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করা হোক| তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না|

Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


