শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিভাগীয় পর্যায়ে ২য় বারের মত আহমদ শফী শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত

বিভাগীয় পর্যায়ে ২য় বারের মত আহমদ শফী শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে সিলেটে বিভাগীয় ইমাম সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির’র কাছ থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসাবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন হাফিজ মাওলানা আহমদ শফী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্য অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

হাফিজ মাওলানা আহমদ শফী জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও মসজিদের পেশ ইমাম এবং খতিব হিসাবে ১০ বছর যাবত কর্মরত রয়েছেন।

তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আসামুড়া গ্রামের মাওলানা আব্দুল করিম ও করিমুন্নেছার ছেলে। আহমদ শফী হিফ্জ সম্পন্ন করেন ২০০৭ ইং,দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ২০১৬ইং, পাশা-পাশি দাখিল ২০১২ইং,আলিম ২০১৪ইং, ফাযিল অনার্স ২০১৮ইং, কামিল/মাস্টার্স ২০১৯ইং সম্পন্ন করেন।

হাফিজ মাওলানা আহমদ শফী বিভাগীয় পর্যায়ে ২য় বারের মত আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:২১ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com