বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহান বিজয় দিবসে দ্য লুমিনাস স্কুলের আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   163 বার পঠিত

মহান বিজয় দিবসে দ্য লুমিনাস স্কুলের আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস ২০২৪’ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় দিবসভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক পাপিয়া আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। জমকালো এই আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল।

একই অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষা ২০২৪ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ+ এবং ক্লাসে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত মোট ৭ জন শিক্ষার্থীকে স্কলারশিপ হিসেবে নগদ অর্থ প্রদান করেন দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মো: সাইফুর রহমান। ক্লাসে শতভাগ (সর্বশেষ ছয় মাসে) উপস্থিতির জন্য ১৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ স্কলারশিপ হিসেবে প্রদান করা হয়। ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত এ+ প্রাপ্ত মোট ৪৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। প্লে, কেজি, নার্সারি, ১ম এবং শ্রেণির সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মোট ৭১ টি ইভেন্টে ১ম, ২য় এবং ৩য় স্থানসহ মোট ২৬৭ টি পুরস্কার প্রদান করা হয়। স্কুলের ভাইস প্রিন্সিপাল খসরুল আলমের সার্বিক পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশিয়ারা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আলী আকবর চৌধুরী, মা মনি কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুজিবুর রহমান ডালিম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেতার ব্যক্তিত্ব দিদারুল ইকবাল, মা মনি কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির ভাইস প্রিন্সিপাল মুখলিসুর রহমান, শেরুজ্জামান। অনুষ্ঠানে সকল শ্রেণি শিক্ষক বক্তব্য রাখেন। সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিউটি রাণী নাথ, জুনেদ খান, সাফওয়ান আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com