



অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 143 বার পঠিত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বৈদেশিক ইউনিট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর লামাবাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এই প্রস্তাব পেশ করেন।
আলোচনা সভায় সংযুক্ত আরব আমিরাতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বৈদেশিক ইউনিট গঠনের লক্ষ্যে এর সম্ভাব্যতা যাচাই, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রচারণা, আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়, প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়, একটি পুর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা তৈরি এবং একটি কার্যকরী ইউনিট বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক ঘোষিকা ও সংবাদ পাঠিকা এবং সংযুক্ত আরব আমিরাতের আল নূর হাসপাতালের জেনারেল প্রাক্টিশনার ডা. দিলরুবা শাহনাজ পুতুলকে আনুষ্ঠানিকভাবে আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আগামী ৩ মাসের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সংযুক্ত আরব আমিরাত ইউনিট ও এর একটি পুর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলোচনা সভা শেষে সংযুক্ত আরব আমিরাতে আহবায়ক হিসেবে নবদায়িত্বপ্রাপ্ত ডা. দিলরুবা শাহনাজ পুতুলকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল ও প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইউনিটের উপদেষ্টা ও মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেটের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, শাহপরান ইউনিট, সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান ঘোষিকা শাহনাজ বেগম লিপি ও স্থপতি মোরশেদ ওয়াহেদ।

Posted ১০:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


