বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   151 বার পঠিত

কক্সবাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“থিঙ্ক পজেটিভ – ইতিবাচক চিন্তা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম জেলা ইউনিট।

সম্প্রতি কক্সবাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা ইউনিটের পক্ষে ক্লাবের যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, আজমিরা বেগম মোনালিসা, নাছির উদ্দীন সজীব, এমদাদুল হক, মো. মিনহাজ উদদীন, মো. মামুনুর রশীদ, বিবি কুলসুম প্রমুখ।

আয়োজনটি সফল করায় চট্টগ্রাম জেলা ইউনিটের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল।

১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” যা বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ নামে পরিচিত। এই বেতার শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি, সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

গত ২৭ বছরে বিভিন্ন বেতারের সাথে কাজের স্বীকৃতি হিসেবে ক্লাবটি বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com