



অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 204 বার পঠিত

বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ড শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হকের পরিচালনায় আয়োজিত সভার সভাপতিত্ব করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, ক্লাব সদস্য ও তালুকদার ফাউন্ডেশন, শাহপরান, সিলেটের চেয়ারম্যান মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল মুনঈম, মো. আব্দুশ শাকুর, সুলতানুর রহমান ও তাওহীদ আহমদ রাফী।
সভায় (০১) বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও জাপান, রেডিও পাকিস্তান, রেডিও তেহরান, রেডিও রোমানিয়া, কেবিএস ওয়ার্ল্ড রেডিও সহ অন্যান্য আন্তর্জাতিক বেতারের প্রচারিত নানা অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। (২) ক্লাবের যাকাত ফান্ড থেকে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার একটি অসহায় ও দরিদ্র পরিবারে “এ” গ্রেড সেলাই মেশিন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো দরিদ্র নারীদের এমন একটি পেশায় যুক্ত করা বা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যার মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারে এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহে আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। এ জন্য সেলাইয়ের ওপর প্রশিক্ষণ রয়েছে এমন একজন মহিলা দ্রুত চিহ্নিত করার জন্য আলোচনা করা হয়। (৩) স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে ক্লাবের সংবাদ প্রকাশের তথ্য উপস্থাপন করা হয় এবং সংবাদপত্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। (৪) সভায় শাহপরান ইউনিটের সভাপতি তার গ্রামে বাড়ী জকিগঞ্জ উপজেলায় ক্লাবের একটি ইউনিট গঠনের আগ্রহ প্রকাশ করেন। তার আগ্রহের ভিত্তিতে তাঁকে জকিগঞ্জ উপজেলা ইউনিট গঠনের অনুমতি দেন ক্লাব চেয়ারম্যান।
সভায় আলোচিত বিষয়গুলোতে সম্মতি প্রকাশ করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, সদস্য ও সুনামগঞ্জ, জামালগঞ্জ, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম ছরোয়ার।

Posted ১০:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


