শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় বৃহত্তর সিলেটবাসীর মানববন্ধন : ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন কাজ দ্রুত সম্পন্নের দাবি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ঢাকায় বৃহত্তর সিলেটবাসীর মানববন্ধন : ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন কাজ দ্রুত সম্পন্নের দাবি

অবহেলিত বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।

বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এই দুর্ভোগ নিরসন ও ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটন অঞ্চল। অথচ সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থাপনা এই অঞ্চলের উন্নয়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। দ্রুত প্রকল্প বাস্তবায়ন না হলে বৃহত্তর সিলেটবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com