



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের অ্যাডহক কমিটির উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি ও গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা – দাতা সদস্য ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন সুত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিন্টু, গাজীপুর জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মিনার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মোঃ আজিবুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবেদুর রহমান খোকন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল বাছেদ মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারেছ আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ ছানোয়ার হোসেন মেম্বার, মোঃ আনোয়ার হোসেন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাইস্কুলের মাঠ ভরাটের জন্য ৬ লক্ষ টাকার আর্থিক অনুদান এবং বিদ্যালয়ের সার্বিক সংস্কার সহ লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলাইমান মিন্টু পারিবারিক পক্ষ থেকে তিন লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এমপির আগমন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

Posted ৭:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


