



সুনামগঞ্জ প্রতিনিধি | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ এর স্বাক্ষরিত স্মারক নম্বর- ০০,০১,০০০০,৭৫১,৯৯,০১০,২৬, ৩৮২(১৭) এর আলোকে, গত ১০ আগষ্ট-২০২৬ ইং তারিখে শান্তিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সভাপতি হিসাবে শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রউফ কে, সাধারণ সম্পাদক হিসাবে আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া কে নির্বাচিত করে ৩,বছর মেয়াদী উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কিমিটির সহ সভাপতি হিসাবে আব্দুল মজিদ কলেজের প্রভাষক অজয় কুমার দেব, সহ সভাপতি হিসাবে ব্যবসায়ী মো. হারুন রশিদ কে, কমিটির সদস্য হিসাবে সমাজসেবী মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মহি উদ্দিন, মো. সাঈদী হোসেন, শিপু সুত্রধর, সেতন রাণী দাস রয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাদুদুর রউফ দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় এর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলাবাসীর সর্স্থরের ব্যক্তি বর্গের সহযোগিতা চেয়েছেন।

Posted ৫:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


