সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে শিশু শ্রোতারা উদযাপন করলো চেক রেডিও’র ৯০তম বার্ষিকী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

সিলেটে শিশু শ্রোতারা উদযাপন করলো চেক রেডিও’র ৯০তম বার্ষিকী

ইউরোপের অন্যতম পুরোনো আন্তর্জাতিক রেডিও স্টেশন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় আন্তর্জাতিক রেডিও সম্প্রচার কেন্দ্র চেক রেডিও ৭-এর ৯০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে সিলেট সিটির ৩৪নং ওয়ার্ডে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু সদস্যবৃন্দ। বাংলাদেশে রেডিও প্রাগ-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এটি ক্লাবের তৃতীয় আয়োজন।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
এসময় শিশু সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, দৈপায়ন দাস, আবির হোসেন রিয়ান, আনাস বিন মুখলিছুর রহমান, রুহুল আমিন, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, কাজী ইফতেকার উদ্দীন মাশফি, রাইসা তাবাসসুম জারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী, বিকাশ রঞ্জন দাশ, রিমা প্রমুখ।

দিদারুল ইকবাল (S21DAL) বলেন, ১৯৩৬ সালের ৩১ আগস্ট সকাল ১০টায় চেক প্রজাতন্ত্রের স্পা শহরের কাছ থেকে একটি শর্টওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বের উদ্দেশ্যে একটি চেক সংকেত প্রেরণের মাধ্যমে রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল যা আজ নয় দশক ধরে অব্যাহত রয়েছে। চেক প্রজাতন্ত্রের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরাই এর রেডিওর প্রধান কাজ। বর্তমানে এটি মূলত স্যাটেলাইট, মোবাইল অ্যাপ এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে সারাবিশ্বে লাইভ ও পডকাস্ট আকারে শোনা যায়। বাংলাদেশের সিলেটে এই রেডিও স্টেশনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা সবাই একটি ঐতিহাসিক মুহুর্তের অংশীদার হলাম। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সংগ্রহশালায় রেডিও প্রাগের পাঠানো চমৎকার সব কিউএসএল কার্ড, ভিউ-কার্ড, স্টিকার এবং চেক প্রজাতন্ত্রের ইতিহাস-ঐতিহ্যের নানা ঐতিহাসিক স্মারক যত্নের সাথে সংরক্ষিত রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com