



অনলাইন ডেস্ক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত

বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রের অফিসিয়াল আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই)-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.)-এর মতো মহান সুফি সাধকদের পবিত্র স্মৃতিবিজড়িত পুণ্যভূমি ও আধ্যাত্মিক রাজধানী সিলেটে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট শহরের প্রবেশদ্বার ঐতিহাসিক ক্বীন ব্রীজ সংলগ্ন সুমরা নদীর তীরে (সিলেট সার্কিট হাউস সম্মুখে) এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। কোন শ্রোতাক্লাবের পক্ষ থেকে বাংলাদেশে রেডিও প্রাগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এটিই প্রথম।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (ঝ২১উঅখ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (ঝ২১গওজ) এবং সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ ও আইনজীবি ড. এম শহীদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পাটলী আঞ্চলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, উন্নয়ন সংস্থা সুবাস-এর নির্বাহী পরিচালক ও দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, আইনজীবি ওমর ফারুক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক সন্দীপ রায় (ঝ২১অঅও), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ-এর চার্টার প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ আল মামুন, রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ-এর পাস্ট প্রেসিডেন্ট মো. ফখরুল ইসলাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় উপপ্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ) মাহদী হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রোতাদের কাছে রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল কেবল একটি বিদেশি বেতার কেন্দ্র নয়; বরং এটি হাজার মাইল দূরের ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রের সংস্কৃতি, মানুষ এবং ইতিহাসকে জানার সবচেয়ে প্রিয় ও নির্ভরযোগ্য সহজ মাধ্যম। বাংলাদেশ থেকে এই রেডিও স্টেশনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে একটি ঐতিহাসিক মুহুর্তের অংশীদার হতে পেরে আমরা সকলে গর্বিত, আনন্দিত।
দিদারুল ইকবাল (ঝ২১উঅখ) বলেন, রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল-এর সাথে বাংলাদেশের শ্রোতাদের সম্পর্ক অত্যন্ত গভীর, ঐতিহাসিক এবং আবেগপূর্ণ। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সংগ্রহশালায় আজও রেডিও প্রাগের পাঠানো চমৎকার সব ছঝখ কার্ড, ভিউ-কার্ড, স্টিকার এবং চেক প্রজাতন্ত্রের ইতিহাস-ঐতিহ্যের নানা পুস্তিকা ও ঐতিহাসিক স্মারক যত্নের সাথে সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, রেডিওর ইতিহাসে পৃথিবীর তথা ইউরোপের প্রথম সারির প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেডিও স্টেশনগুলোর মধ্যে চেক প্রজাতন্ত্রের (তৎকালীন চেকোস্লোভাকিয়া) একমাত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক বেতার মাধ্যম রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল একটি। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের সময়কালে এই স্টেশনের ভূমিকা ছিল অত্যন্ত রাজনৈতিক ও ঐতিহাসিক।
১৯৩৬ সালের ৩১ আগস্ট সকাল ১০টায় চেক প্রজাতন্ত্রের স্পা শহর পোডেব্র্যাডির কাছ থেকে একটি শর্টওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বের উদ্দেশ্যে একটি চেক সংকেত বা সম্প্রচার বার্তা প্রেরণের মাধ্যমে রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। প্রথম সম্প্রচারটিতে লাইভ অ্যানাউন্সমেন্ট এবং রেকর্ড করা মিউজিক বাজানো হয়েছিল, যেখানে প্রথম কণ্ঠ দিয়েছিলেন চেকোস্লোভাক রেডিওর টেকনিক্যাল ডিরেক্টর এডুয়ার্ড সভোবোদা। ইংরেজি ভাষায় এই সম্প্রচার কার্যক্রম সূচনার মধ্য দিয়ে এমন এক যুগের সূত্রপাত ঘটে, যা আজ নয় দশক ধরে অব্যাহত রয়েছে।

Posted ৬:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


