শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ লক্ষ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   489 বার পঠিত

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ লক্ষ টাকার মালামাল লুট

সিলেট এয়ারপোর্টের সাহেবের বাজারে এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাতাকদল ওই বসতঘর থেকে ৬ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, ব্ল্যান্ডার, দামি কাপড়-চোপড়, জায়গা জমির কাগজপত্র ও দলিল, ঘরের মালামাল, ১৮-২০ কাঠা ধান, ও নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গত বুধবার দিবাগত রাতে সাহেবের বাজারের লুসাইন গ্রামের প্রবাসী মো. মুহিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্নালংকার, ঘরের মালামাল ও টাকা লুটে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি তালা দেওয়া ছিলো।

শনিবার (৩ মে) দুপুরে প্রবাসী মো. মুহিবুর রহমানের স্ত্রী সেলিনা বেগম জানান, সেদিন আমরা কেউ ঘরে ছিলাম না। সেই সুযোগে ডাকাতরা গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। এসময় আমাদের ৬ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, ব্ল্যান্ডার মেশিন, দামি কাপড়-চোপড়, জায়গা জমির কাগজপত্র ও দলিল, ঘরের মালামাল, ১৮ থেকে ২০ কাঠা ধান, ও নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। তার ধারণা পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, এবিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযোগ নেয় নাই। আগামীকাল কোর্ট মামলা করার প্রসেসিং এ আছি।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, এঘটনায় থানায় অভিযোগ নিয়ে কেউ আসে নাই। তবে ঘটনার কথা শুনেছি। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posted ১০:৫০ পিএম | শনিবার, ০৩ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com