রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

ওসমানীনগর প্রতিনিধি    |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক লিলুউর রহমান পংকির মমতাময়ী মা মোছা. আনেহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ। এ ছাড়া শোক প্রকাশ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লিলুউর রহমান পংকির মা মোছা. আনেহার বেগম মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১১টায় এওলাতৈল জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com