শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় ২৫ বোতল ম্যকডোয়েল মদসহ মানিক মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) রাতে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া আসামপাড়া গ্রামে অভিযান চালিয়ে মদসহ মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মানিক মিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া আসামপাড়া গ্রামের মৃত আলী মিয়া@ আলা উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া আসামবস্তি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ২৫ বোতল ম্যকডোয়েল মদ জব্দসহ মানিক মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ও বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসার এসআই এনামুল হাসান বলেন, ভারতীয় ২৫ বোতল ম্যকডোয়েল মদসহ মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মানিক মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Posted ৫:৪২ পিএম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com