শিরোনাম >>
শিরোনাম >>

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৪

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় আরও ৩-৪ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ৭-৮ জন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। অভিযানকালে বসতঘর থেকে দুটি লোহার চাকু, কাঠের বাটযুক্ত একটি লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, মোটরসাইকেলের একটি লোহার চেইন ও দুটি লোহার সুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে মোট ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে এ.টি.এম. হেলালের কাছ থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের কাছ থেকে ১৫৫ পিস এবং মো. তারেক মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ.টি.এম. হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আঃ হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

Posted ৮:১৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com