শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ফেনসিডিলসহ পিকআপ জব্দ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   495 বার পঠিত

গোয়াইনঘাটে ফেনসিডিলসহ পিকআপ জব্দ

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে একটি (পিকআপ) গাড়িসহ ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় দিবাকালীন জরুরি আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত এসআই মিথুন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রবিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউপির অন্তর্গত পাইকরাজ সাকিনস্থ গোয়াইনঘাট-সালুটিকর পাকা রাস্তা হতে পিকআপ ট্রাক গাড়িসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এসময়, পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পিকআপ গাড়ির চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এসআই মিথুন তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জন আসামীর বিরুদ্ধে এজহার দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে

 

Posted ৯:৪১ পিএম | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com