



জামালগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামছুল আলম (৪০) ও তাঁর স্ত্রী মোছা. সুজিনা বেগম (৩৭)। শামছুল আলমের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামে। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জলপুর গ্রামে বসবাস করেন। তাঁর স্ত্রী সুজিনা বেগমও একই গ্রামের বাসিন্দা।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Posted ৮:৫৭ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


