শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   643 বার পঠিত

গোয়াইনঘাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাটে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বানিগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মানিক মিয়া (২৫), একই উপজেলার ডৌবারী ইউনিয়নের নগর ডেংগরি গ্রামের মাওলানা সুলতান আহমেদের ছেলে সাইফুর রহমান( ৩০)।

পুলিশ জানায়, সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল গোয়াইনঘাট এলাকা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ মানিক ও সাইফুরকে গ্রেফতার করে।

গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৮০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Posted ৫:০৪ পিএম | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com