বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেন

মাওলানা মুফতি মো. আবু সাঈদ সৈয়দ   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেন

আমাদের রিজিক কি কারণে কমে বা বন্ধ হয়,সে বিষয়ে আমরা প্রায়ই বাহিরের কারণ খুঁজি—!
সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ…
কিন্তু খুব কম মানুষই নিজের দিকে তাকায়।
রিজিক কমে যাওয়ার আসল কারণ কি?
ইসলাম আমাদের কে একটি কঠিন শিক্ষা দিয়েছে কিন্তু, তা বাস্তব, সত্য কথা শিখিয়েছে—মানুষের গুনাহ তার রিজিককে প্রভাবিত করে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন নিশ্চয়ই একজন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়।

কোন পাপগুলো রিজিক বন্ধ করে দেয়?

১,, গোপন গুনাহ, যে পাপ মানুষ লুকিয়ে করে—মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এই গোপন গুনাহ ধীরে ধীরে জীবনের বরকত নষ্ট করে দেয়।

২,, হারাম উপার্জন

সুদ, ঘুষ, প্রতারণা— যে টাকা হালাল নয়, সেই টাকায় কখনো বরকত থাকে না। বাইরে থেকে বেশি মনে হলেও, ভেতরে ভেতরে তা ক্ষতির কারণ হয়।

৩,, নামাজ অবহেলা করা

নামাজ শুধু ইবাদত নয়—
এটি আল্লাহ পাকের সাথে সম্পর্কের একটি শক্ত বন্ধন।

যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন তার জীবনের বরকতও কমতে শুরু করে।

৪,, অন্যের হক নষ্ট করা
কারো টাকা মেরে খাওয়া, কারো অধিকার নষ্ট করা, এইসব পাপ মানুষের জীবনে অদৃশ্য অভিশাপ হয়ে আসে।

কিন্তু আশা কি শেষ?

না। কখনোই না। আল্লাহ পাক আমাদের এমন রব— যিনি বান্দার তওবা পছন্দ করেন। যদি কেউ সত্যি সত্যি নিজের ভুল বুঝে ফিরে আসে— তাহলে আল্লাহ পাক তার জন্য রিজিকের দরজা খুলে দেন।

কী করবেন?

✔ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন

✔ হালাল উপার্জনের চেষ্টা করুন

✔ নিয়মিত নামাজ পড়ুন

✔ অন্যের হক আদায় করুন

শেষ কথা
অনেক সময় আমরা ভাবি—আমার রিজিক কম কেন?কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত—আমার জীবনে এমন কি আছে, যা আল্লাহর রহমতকে আটকে দিচ্ছে? আজ যদি আপনি সেই জিনিসটা চিনে ফেলতে পারেন—তাহলেই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে যাবে।

লেখক:- প্রিন্সিপাল, হাতিয়া নাচনী বেতাউকা পীর আকিল শাহ নেছারিয়া হাফিজিয়া আলিম মাদরাসা।
দিরাই, সুনামগঞ্জ।

Facebook Comments Box

Posted ৯:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গরিবের হক যাকাত
(968 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com