শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান।

এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নজরুল ইসলাম, উদয়ন সমবায় সমিতির লসদস্য মানিক রঞ্জন মজুমদার, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির হারুন অর রশিদ, মৎস্যজীবী সমবায় সমিতির জমির উদ্দিন এবং পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির মনছুর আহমেদসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী মোহনা দাস।

Posted ৭:৫৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com