শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ইয়াবাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   627 বার পঠিত

গোয়াইনঘাটে ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইয়াবাসহ আশিক মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশিক মিয়া (২২) উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের কৈকান্দিরপাড় (ছৈলাখেল ৮ম খন্ড) গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই সাদ্দাম হোসনে সঙ্গীয় ফোর্সসহ জাফলং মামার বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাফলং মামার বাজার থেকে ৫০পিস ইয়াবাসহ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আশিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Posted ৮:৪৩ পিএম | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com