শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন

আমতলীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের  আয়োজনে  জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তলন , র্যালি ও আলোচনা সভা।

রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন । সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো: বাদল আকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার মো: আজাদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো: মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো: জালাল আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ মিয়া ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম বাদল প্রমুখ।

Posted ৭:২৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com