রবিবার ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পঞ্চগ্রামে মাদক ও জুয়া প্রতিরোধে যুবসমাজের উদ্যোগে জরুরি সভা, গঠিত হলো আহ্বায়ক কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   234 বার পঠিত

পঞ্চগ্রামে মাদক ও জুয়া প্রতিরোধে যুবসমাজের উদ্যোগে জরুরি সভা, গঠিত হলো আহ্বায়ক কমিটি

সমাজ থেকে মাদক ও জুয়ার মতো ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূলের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পঞ্চগ্রামে যুবসমাজের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ব্যবসা, মাদক সেবন এবং জুয়ার বিস্তার রোধে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসনিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১০ জুলাই) রাতে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে বিশিষ্ট সমাজসেবী আক্কাস খানের সভাপতিত্বে, আলমগীর হুসাইন মারুফের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এখনই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তারা পঞ্চগ্রামকে মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—আহ্বায়ক, আক্কাস খান,
যুগ্ম আহ্বায়ক, মাওলানা ছালিক আহমদ,
সদস্য সচিব, মো. আব্দুল জলিল, যুগ্ম সদস্য সচিব: হাফিজ সাইখুল ইসলাম, প্রচার সম্পাদক, আলমগীর হুসাইন মারুফ,
যুগ্ম প্রচার সম্পাদক, রাজু আহমদ, সদস্যবৃন্দরা হলেন, খুসরু মিয়া, হা. ফরিদ আহমদ, রুবেল আহমদ, নাজু আহমদ, ইকবাল হুসেন, আকমল হুসেন, আজমল হুসেন, সালমান আহমদ এবং সবুজ আহমদ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পঞ্চগ্রামের চিকারকান্দি বাজারে প্রদক্ষিণ করে এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানানো হয়।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পঞ্চগ্রামকে একটি মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশে পরিণত করা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com