শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী বিস্ফোরকসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী বিস্ফোরকসহ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে পেট্টোল বোমা, ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেনন, মঙ্গলবার রাতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় আমরা ডিউটিতে নিয়োজিত ছিলাম। হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৬০-৭০ জনের নেতাকর্মী সরকার বিরোধী, সরকারকে উৎখাত করার জন্য একটি ঝটিকা মিছিল বের করে।

তিনি আরও বলেন, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে পেট্টোল বোমা নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া করে মিছিল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের হেফাজত থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও বিস্ফোরিত পেট্রোল বোমা আলামত হিসেবে জব্দ করি। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড আবেদন আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Posted ৮:৫৯ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com