শিরোনাম >>
শিরোনাম >>

ফেনার বাঁক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মতবিনিময়ে সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু

দিল আহমেদ, জামালগঞ্জ   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ফেনার বাঁক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মতবিনিময়ে সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনার বাঁক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর জন্য গ্রামবাসীর সাথে মতবিনিময় করলেন সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী লক্ষীপুর গ্রামের মুরুব্বি পুলিশ মিয়ার সভাপতিত্বে শিক্ষক মোফাজ্জল হায়দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি জিয়া উদ্দিন, ময়না মিয়া, শিক্ষক মানিক মিয়া, সমাজ কর্মী হাবিবুল বাশার কামরুজ্জামান, আজিবুরসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, লক্ষীপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অনেক সুনাম রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে চলায় আমাদের সমাজ সুন্দর ও সুশৃংখলভাবে চলছে। আমাদের গ্রামে প্রশাসনিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য আমাদের গ্রামের একজন প্রতিভাবান আজাদ হোসেন ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে আমরা গ্রামবাসীর সকলের মতামত নেয়ার জন্য বাড়ির মাঠে একত্রিত হই। সেখানে আমরা সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আজাদ হোসেন বাবলুকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাকে জয়যুক্ত করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ।

Posted ৭:১৪ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com