মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা, সিলেট সদর সংলগ্ন লাক্কাতুরা চা বাগান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়-এর সভাপতিত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

আলোচনা সভায় অতিথিবৃন্দ ক্লাবের সকল নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালে জুলাই আন্দোলনকারীদের অবদানের কথা তুলে ধরেন এবং আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন। অতিথিবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের উপদেষ্টা জয় বাল্মিক দাস ও লঘু দাস, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক বিদ্যা প্রকাশ বাক্তী ও অনিকা দাস, কার্যনির্বাহী সদস্য সাথী রানী দাস, সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতিক, রাজু গোয়ালা, প্রদিপ লোহার, মাহিম হোসেন, চন্দন রায়, মো. হারিচ মিয়া, তুষার দাস, শিশু শিক্ষার্থীদের মধ্যে সৌরভ মুদি, প্রান্ত চাষা, নিল, লছমি গোয়ালা, আরনী গোয়ালা, দিয়া দাস, তুশি চাষা, তিব্র দাস, অর্থী রায় অনুশ্রী, অমৃত দাস, অভি দাস, মৃষ্টিনা, অন্নপূন্যা দাস, সুচনা দাস প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com