শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ফুটবল খেলা কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   225 বার পঠিত

গাজীপুরে ফুটবল খেলা কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে জিহাদ হাসান জয় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দিলে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নিহত জিহাদ হাসান জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায়
শুক্রবার রাত ১০টার দিকে ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জয়ের মৃত্যুর খবর জানাজানি হলে মধ্যরাতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি কক্ষ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান , খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com