শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডিয়া ব্যক্তিত্ব মির শাহ আলমের জন্মদিন পালন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

মিডিয়া ব্যক্তিত্ব মির শাহ আলমের জন্মদিন পালন

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) মিডিয়া ব্যক্তিত্ব ড. মির শাহ আলম এর ৬৪তম জন্মদিন পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিট ও রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট নগরীর রিকাবী বাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আল-মামুনের সভাপতিত্বে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।

ড. মির শাহ আলমের জন্মদিন পালন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), লাক্কাতুরা চা বাগান ইউনিটের উপদেষ্টা ও রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, জৈন্তাপুর খাঁন চা বাগান ইউনিটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিটের (প্রস্তাবিত) সভাপতি মো. ইকবাল হোসেন, সাতক্ষীরার শামিম বিল্লাহ, রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের মো. আব্দুল্লাহ দাদুল, মো. রেজওয়ানুল আজিজ সজীব, মোহাম্মদ মুমিন, ফরিদুজ্জামান ও আমিন পারভেজ, ইয়াসমিন আক্তার, তানজিনা বেগম প্রমুখ।

ড. মির শাহ আলম ১৯৬২ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলার টঙ্গীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের ৮ম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিশোরগঞ্জে কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ৯ম বিসিএস পরীক্ষা দিয়ে তিনি ১৯৯১ সালে বাংলাদেশ বেতার সিলেটে তথ্য ক্যাডারে যোগ দেন। ২০০৩ সালে তিনি আঞ্চলিক পরিচালক হয়ে বরিশাল বেতারে বদলি হন এবং ২০০৭ সালে আঞ্চলিক পরিচালক হিসেবে আবারো সিলেটে ফিরে আসেন। এরপর ২০১৪ সালে পরিচালক হিসেবে প্রমোশন পেয়ে ঢাকায় চলে যান। সেখানে প্রথমে শিক্ষা তারপর বাণিজ্যিক কার্যক্রমের দায়িত্ব নেন। সময়ের পরিক্রমায় ট্রাফিক সম্প্রচার কার্যক্রমও তিনি পরিচালনা করেছেন। ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালকের পদ থেকে মির শাহ আলম অবসর গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com