শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় যুব দিবসে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব উদ্যোক্তার সম্মাননা পেলেন মোহাম্মদ আলী ফুয়াদ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

জাতীয় যুব দিবসে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব উদ্যোক্তার সম্মাননা পেলেন মোহাম্মদ আলী ফুয়াদ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস।সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা ও সংগঠনকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা (২০২৬) হয়েছেন ছাতক উপজেলার দোলার বাজার এলাকার লক্ষ্মীপাশা গ্রামের ‘মেসার্স আদনান পোল্ট্রি ফার্ম’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ফুয়াদ। এছাড়াও শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন। নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং যুবঋণের চেক তুলে দেন অতিথিরা।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন শেখ আবু সাইদ। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম, যুব মহিলা প্রতিনিধি তৃষ্ণা আক্তার রুসনা এবং যুব প্রতিনিধি মোহাম্মদ আলী ফুয়াদ ও মোহাম্মদ আবিদুর রহমান।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা ও সংগঠনকে পুরস্কৃত করা হয়।

Posted ৮:৩৩ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com