রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   56 বার পঠিত

গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদললের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মো. রায়হানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক বলে দাবি করেছেন হাসনাত মো. রায়হান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় নদীয়ার বিলে মো. আজিমুদ্দিন মিয়ার ছেলে নুরুল ইসলাম নোমান মৎস খামার হিসেবে চাষাবাদ করে আসছে। একটি মহল খামারটি জবর দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মো. রায়হান প্রতিবাদ করে। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে রায়হানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাউন্টার মামলাটি করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ ও ধারাসমূহ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

মামলার বিষয়ে হাসনাত মো. রায়হান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবো।

মদনখালী এলাকার স্থায়ী বাসিন্দা ইয়াছিন মাতাব্বর দাবি করেন, রায়হানকে হয়রানি করার উদ্দেশ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতা বাদল হোসেন মামলাটি করেছেন। রায়হান যোগ্য ব্যক্তি হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সামাজিকভাবে ব্যাপক পরিচিতি রয়েছে। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার বলেন, রায়হান পরীক্ষিত বিএনপি পরিবারের সন্তান। তিনি একজন ত্যাগী নেতা হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবরণ করেছেন।

অন্যদিকে মামলার বাদী বাদল হোসেন বলেন, রায়হানের পরামর্শে মদনখালী গ্রামের নুরুল ইসলাম আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমিও তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষে মামলা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com