শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে এক কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক বিরাজ 

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

গাজীপুরে এক কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক বিরাজ 
গাজীপুরের কালিয়াকৈরে   টেকিবাড়ি চাঁদপুর এলাকার একটি কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার  সকালে কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মীরা আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এবং  কবরগুলোর ভেতর থেকে কঙ্কালগুলো উধাও।
স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চাঁদপুর বুধবার ১৫ জুলাই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে  ৮ টি কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। রহস্যজনক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কঙ্কাল চুরির পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন  এলাকাবাসী।  পরে স্থানীয়ভাবে খালি হয়ে যাওয়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কবরস্থান থেকে ৮ টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে।  প্রাথমিকভাবে এদের পাঁচজন মরদেহের পরিচয়  জানা গেছে। এদের মধ্যে সিদ্দিকুর রহমান, ছবদের  আলীর মেয়ে, নববেছ আলীর স্ত্রী, মোকছেদের স্ত্রী, হযরত আলীর মা।  খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম  জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে কঙ্কালগুলো চুরি করেছে, তা উদঘাটনে পুলিশ  কাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com