শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ ৪ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ ৪ যুবক আটক

দিনাজপুরের কাহারোল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতেবিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি চোরাই  মোটরসাইকেলসহ ৪ যুবককে আটক করেছে কাহারোল থানা পুলিশ।

আটকৃতরা হলেন রামচন্দ্র পুর ইউনিয়নের ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মোঃ দুখু মিয়া (৩২), হাবিবুর রহমানের ছেলে মোঃ এজান (২৭) মৃত তেজাম আলীর ছেলে মোঃ জসিম (২৮) ও সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ মাহাবুর (১৮)।

শুক্রবার (২১ আগষ্ট) কাহারোল উপজেলায়  বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার বিভিন্ন স্থান  হতে ধৃত ব্যক্তিদের আটক করে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানায়,  ধারা মোতাবেক পেনাল কোড রুজু করে আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Posted ৭:১৬ পিএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com