শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ১২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১২ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

কালিয়াকৈরে ১২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১২ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থ ও অসহায় ১২২ জনের মাঝে ১২ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১০ হাজার টাকা করে মোট: ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দু:স্হ ও অসহায় ৪৭ জন ব্যক্তিদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট: ৪ লক্ষ ৭০ হাজার সহ সর্ব মোট : ১২ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর*১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। আর্থিক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, এম ফখরুল হোসাইন।

উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী মাকসুদুন্নবী,পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ,কে আজাদ । উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দু:স্হ ও অসহায় ১২২ জনকে চেক ও নগদ সহ সর্বমোট ১২ লক্ষ, ২০ হাজার টাকা বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ৮:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com