বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
দরগাবাজারে ১নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ অভিযান

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় : ড. নূরুল ইসলাম বাবুল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে। মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলাই সময়ের অন্যতম দাবি।

তিনি বলেন, মানুষের জীবনে ক্ষমতা ও দায়িত্ব স্থায়ী নয়। প্রত্যেককে একদিন তার দায়িত্ব ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই উপলব্ধি ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় অনেকাংশে কমে আসবে। আল্লাহভীতি, আমানতদারি ও ন্যায়-ইনসাফকে ধারণ করে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর দরগাবাজার এলাকার মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাসব্যাপী সহযোগি সদস্য সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত গণসংযোগ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

১নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিন দাউদ কোরেশীর পরিচালনায় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত গণসংযোগ অভিযানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারী পারভেজ আহমদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমাজসেবী ও ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ আজিজুল ইসলাম, খিজির মিয়া ও রুকনুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে কোতোয়ালী পশ্চিম থানা, ১নং ওয়ার্ড ও দরগা ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে দরগাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফরম পূরণ করে জামায়াতের সহযোগি সদস্য হন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল আরও বলেন, দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য আদর্শবান নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াত কাজ করছে। এ কাজে সমাজের সচেতন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com