



গাজীপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ও এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিয়াকৈর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি&হত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান| উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার ড. মো. আব্দুল্লাহ-আল ফারুক, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাবিহা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম মোস্তফা, সরকারি অফিসার আতিফ আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক কৃষাণীবৃন্দ| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী সহ বিএনপি’র নেতৃবৃন্দ|
পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা, আইপিএম কর্নার, প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক, জিএপির ফসল সমুহ, জিএপি সার্টিফিকেট প্রসেস বুথ বিষয়ক স্টল প্রদর্শন করা হয়|

Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


