



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত

সিলেট শাহপরান শান্তিবাগ আবাসিক এলাকায় মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক জিপিএল প্রিমিয়ার লীগ ২০২৬ সিজন-২ এর ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত শনিবার সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ড শান্তিবাগ আবাসিক এলাকা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান হাসানের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালুকদার ফাউন্ডেশন, সিলেট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), এলাকার প্রবীণ মুরব্বি পঞ্চায়েত সভাপতি আব্দুল খালিক বাহাদুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিবাগ আবাসিক এলাকার মুরব্বি আবু তাহের, মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আতাউর রহমান রফিক, বহর আবাসিক এলাকার যুব কমিটির মো. শিবলু গাজী, হযরত শাহপরান মুক্তিযোদ্ধা গুচ্ছগ্রাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি নাঈম আহমেদ। এসময় টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মামুন, মো. রাকিব, রুবেল, শাকিল, আলী সালমান, মো. নাঈম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মো. রাকিব আহমদ।
০৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে অনুষ্ঠিত সিজন-২ ক্রিকেট খেলায় এইচকে ফাইটার্স গুচ্ছগ্রাম, বিএম থান্ডার গুচ্ছগ্রাম, বিএস ইলেভেন স্টার গুচ্ছগ্রাম, গুল্লি ক্রিকেটার্স গুচ্ছগ্রাম, গুচ্ছগ্রাম ডায়নামাইটস, এইচআর ক্যাপিটাল গুচ্ছগ্রাম সহ মোট ৬টি দল অংশগ্রহণ করে। ১০ ওভারে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন এইচআর ক্যাপিটাল গুচ্ছগ্রাম বনাম বিএস ইলেভেন স্টার গুচ্ছগ্রাম। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিপিএল প্রিমিয়ার লীগ সিজন-২ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে এইচআর ক্যাপিটাল গুচ্ছগ্রাম। খেলায় ব্যক্তিগত সর্বোচ্চ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ব্যাটসম্যান দুলাল আহমদ এবং সেরা উইকেট শিকারীর পুরস্কার পেয়েছেন মানিক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এই প্রজন্মকে অসামাজিক কার্যকলাপ, মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। কিন্তু সিলেট শাহপরান শান্তিবাগ আবাসিক এলাকায় বসবাসরত শিশু-কিশোর, তরুণ-যুবকদের খেলাধুলার জন্য স্থায়ী কোন মাঠ নেই। ফলে তারা পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ইট, পাথরে চাপা পড়ে যাচ্ছে তাদের স্বাভাবিক বিকাশ। আমরা যদি এখন থেকে শিশু-কিশোর ও তরুণদের খেলার জায়গা তৈরিতে এলাকা ভিত্তিক পদক্ষেপ নিতে না পারি তাহলে আমাদের পরবর্তি প্রজন্ম কঠিন সমস্যার মুখে পড়বে। তাই এই বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের কাছে এখনি দাবি পেশ করতে হবে। বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ শিশু, কিশোর, যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এখান থেকেই ভালোমানের খেলোয়াড় তৈরী হতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এছাড়া মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Posted ৮:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


